ইতিহাস ভুলে গেলে (কবিতা)

 

ইতিহাস ভুলে গেলে (কবিতা)

কবিতাঃ ইতিহাস ভুলে গেলে

লিখাঃ আবুল হাসমত আলী


মাতৃহারা ভাইপো তার

সাথী হারা প্রাণ,

ভাইপোর পিতা

তার তো ভাতের টান।


অগত্যা তার কাকা

নিল তার গুরুদায়িত্ব,

ভাইপোর মায়ের কষ্ট

কাকার স্নেহে হলো দূরীভূত।

কাকা করে তারে লালন

তাকে ভরিয়ে দেয় স্নেহে,

জনগণ তা দেখে বলে

ভাইপো মানুষ হবে।


ভাইপো কোন কিছুর

জন্য বায়না করলে,

কাকা তার যথাসাধ্য

মন দেয় তার ইচ্ছা পূরণে।

কে কাকা কে ভাইপো

দুজনে যখন রসিকতায় মত্ত,

কিংবা ঘরে বাইরে তারা

বিভিন্ন খেলায়  একত্রিত।


কাকা যদি ফুলদানি

তো ভাইপো হয় ফুল,

ভাইপো যদি সমস্যায়

তো কাকা ব্যাকুল।

ভাইপো ইঞ্জিনিয়ার হলে

কাকা হয় আনন্দিত,

কাকা  অর্থকষ্টে, রোগে ভোগে

ভাইপো তখন বীতশ্রদ্ধ।


কাকা ভাইপোর মধ্যে

কি যে মধুর সম্পর্ক,

একের ভালোবাসার অর্ঘ্যে

অন্য লাভ করে সুখ স্বর্গ।


শিল্প সৃজিত হলে

শিল্পী যায় অন্তরালে,

মানুষ অমানুষ হয়

ইতিহাস ভুলে গেলে।

Post a Comment

নবীনতর পূর্বতন