কবিতাঃ- ঐতিহ্যবাহী কুমিল্লা ( Golpo Share)


কবিতাঃ- ঐতিহ্যবাহী কুমিল্লা

লেখকঃ- মোহাম্মদ আলী শান্ত  

         

ঐতিহ্যবাহী কুমিল্লা, বড়ই চমৎকার,
উঁচু নিচু শারিবদ্ধ,লালমাই পাহাড়।।
হিন্দু রাজা শাসন করতেন,ছিলেন জমিদার,
সেই যায়গা বেশি দূরে নয়,শালবন বিহার।।
ইটাখোলা মূরা,কোটালী মূরা,আরো কত কি,
কুমিল্লাতে,অবস্থিত আনন্দো রাজার দিঘী।
খ্রিষ্টানদের গনকবর দেখতে চমৎকার,
দেখতে ভালোই লাগে রাজার আনন্দবিহার।।
কুমিল্লাতে আছে যাদুঘর,আছে কোটবাড়ির বার্ড,
শহরেতে আছে পরিচিত,ট্রমছম কালভাট।।
গ্যাসের খনি,তৈলের খনি,যাহার উপর বিদেশীদের তাক,
সেইটা বেশী দূরে নয়,মুরাদনগর বাখরাবাদ।।
ধীরন্দ্র নাথের কুমিল্লা,বড়ই আপনজন,
মুরাদনগর, দৌলতপুরে কবি নজরুলের স্মৃতিচারণ।।
গুনিদের কুমিল্লায়,দেখার মত আছে সুন্দর দৃশ্য
এইজন্য কুমিল্লাকে চিনে সারা বিশ্ব।।
গোমতী নদি,কুমিল্লা বাসীর প্রিয় আপনজন,
তাদের রূপে, রূপ সজ্জিত,কুমিল্লা বাসীর মন।।

আপনার লেখা গল্প, কবিতা, উপন্যাস যদি আমাদের সাইটে পোষ্ট করতে চান তাহলে ইমেইল করেন  GolpoShare@gmail.com এ। 



Post a Comment

নবীনতর পূর্বতন