![]() |
| রোমান্টিক ভালোবাসার গল্প |
গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। এরই মেধ্য বার বার প্রান্তির মা ফোন করতেছিল। প্রান্তি আমার খুবই কাছের বান্ধবী। খুবই চালাক টাইপের মেয়ে। প্রান্তির বিয়ে ঠিক হয়েছে, ছেলে বিসিএস ক্যাডার। দুই দিন পর বিয়ে।
আমি প্রান্তির মায়ের ফোন রিসিভ করা মাত্রই প্রান্তির মা কাঁদো কাঁদো গলায় বলল, বাবা প্রান্তির কথা শুছন?
আমি বললাম, কি হয়েছে আন্টি? কোন সমস্যা?
প্রান্তির মা বলল, আমাদের মান-সম্মান সব শেষ বাবা।
- কি হয়েছে আন্টি খুলে বলবেন?
প্রান্তির মা কাঁন্না কন্ঠে বলল, “প্রান্তি এই বিয়ে করবেনা বলছে। সবাইকে দাওয়াত দেওয়া শেষ। এখন কি হবে?”
আমি অবাক হয়ে গেলাম। প্রান্তি নিজে ছেলে পছন্দ করছে, আর এখন বলছে বিয়ে করবেনা। ছেলে দেখতে স্মার্ট তারউপর বিসিএস ক্যাডার। এমন ছেলেকে বিয়ে না করার মতো তো কোন কারণ দেখছি না। রোমান্টিক ভালোবাসার গল্প
আমি বললাম, আন্টি বিয়ে কেন করবেনা তা কি কিছু বলছে?
আন্টি ভারি কন্ঠে বলল, “বিয়ে না করলে তো ভালোই হতো। বিয়ে করবে কিন্তু যে ছেলের সাথে বিয়ে ঠিক হইছে তাকে করবেনা। বিয়ে করবে পাশের বিল্ডিং এ থাকে রাকিব নামে এক ছেলেরে।”
-- কোন রাকিব আন্টি?
- পশের বিন্ডিং এ তিন তলায় থাকে মোটাসোটা ছেলেটা।
ও মাই গড। প্রান্তির কি মাথা খারাপ হইল কিনা কে জানে। রাকিবের শরীরের ওজন তিনশ কেজির বেশি হবে, তারউপর আবার সারাদিন হিরো আলমের গান শুনে। রোমান্টিক ভালোবাসার গল্প
আন্টিকে টেনশন করতে না করলাম। কি করা যায় দেখতেছি বলে ফোন রেখে দিলাম।
প্রান্তির নম্বরে ফোন দিলাম। কিন্তু ফোন বিজি। কয়েকবার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করল।
-- কিরে এত ফোন দিচ্ছিস কেন?
আমি বললাম, তোর মাথা কি ঠিক আছে?
প্রান্তি বলল, মাথা ঠিক থাকবেনা কেন?
-- তুই নাকি বিয়ে করবিনা বলছিস।
-- কে বলছে বিয়ে করব না। বিয়ে করব, তবে ওই বিসিএস ক্যাডারকে নয়। বিয়ে করলে, রাকিবকেই করব।
আমি অবাক হয়ে বললাম, “রাকিবের সাথে তোর রিলেশন কখনো তো বলিস নাই। রাকিবকে যেহেতু বিয়ে করবি, তাইলে তুই এই বিয়েতে রাজি কেন হলি? তখন কেন বললি না?” রোমান্টিক ভালোবাসার গল্প
প্রান্তি আমাকে অবাক করে দিয়ে বলল, “রাকিবের সাথে আমার কোন রিলেশন নাই। আমি হুট করে সিদ্ধান্ত নিছি।
-- সবাইকে দাওয়াত করা হয়েছে এখন কি হবে?
প্রান্তি বলল, আমি অতকিছু বুঝিনা। বিয়ে করলে আমি রাকিবকেই করব।
আমি বললাম, সত্যি করে একটা কথা বলবি?
প্রান্তি বলল, কি কথা?
-- প্রমিস কর, সত্যি কথা বলবি?
-- আচ্ছা, প্রমিস। বল?
আমি বললাম, “রাকিবের মধ্যে এমন কি দেখলি, যার জন্য বিসিএস ক্যাডারকে রেখে, মোটু রাকিবকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি?”
প্রান্তি বলল, “জানালা দিয়ে রাকিবকে সকালে থালা-বাসন মাজতে দেখছি”।
আমি ছকেট হয়ে গেলাম প্রান্তির কথা শুনে।
#এ_কেমন_বান্ধবী
- সুবোধ মন্ডল

একটি মন্তব্য পোস্ট করুন