বেকার ছিলাম, খুব সাধারন একটা ফোন ছিলো! মেসেঞ্জারটা বেশিরভাগ হ্যাং করতো, খুব বিরক্ত হতাম মেসেজ করতে, রাগ উঠতো তবুও নতুন ফোন কেনার সামর্থ্য না থাকায় সেই ফোনটাকেই ব্যবহার করতাম তোমার সাথে কথা বলার জন্য।
ঘন্টা দুয়েক চার্জ থাকতো, বালিশের পাশে চার্জার প্লাগ লাগিয়ে কথা বলতাম তোমার সাথে🙂
অনেক পাগলামি করেছিলাম, কতটুকু সেটা আমি জানিনা তবে পাগলামির পরিমানটা খুব বেশিই ছিলো🙂
আজ আমার বেকারত্ব গেছে, একটা ফোনও কিনেছি চার্জ হ্যাং কোনোটাই প্রবলেম করেনা!
সবকিছুই ঠিকঠাক, শুধু নেই তুমি তোমার সাথে প্রচুর কথা বলতাম তারপরেও মনে হতো কথা বলার ভূমিকাও শেষ হয়নি!
আমার যে কোনো ইচ্ছেই মেটেনি, না তোমাকে পাবার ইচ্ছে, না তোমার সাথে কথা বলার ইচ্ছে!
তবুও দূরত্বে দাঁড়িয়েও ভালোবাসি❣️

একটি মন্তব্য পোস্ট করুন