প্রথম প্রেম - রোমান্টিক ভালোবাসার গল্প

প্রথম প্রেম - রোমান্টিক ভালোবাসার গল্প

গল্পঃ প্রথম প্রেম

লেখকঃ উম্মে হাবিবা কথা

অনেক বছর পর ইনবক্সে পরিচিত আইডি থেকে একটা মেসেজ আসলো "তোমাকে বুঝতে  পারিনি সেদিন, তুমি ঠিক বলেছিলে আজও কেউ পারেনি তোমার মতন করে আমাকে ভালোবাসতে"

তারপর চলতে থাকলো মেসেজিং দীর্ঘ দশ বছর পরে কথা হচ্ছে তার সাথে যে একদিন ছেড়ে দিয়ে চলে গেছিলো আমাকে ছাড়াই ভালো থাকবে বলে। 


কথার এক পর্যায় ক্ষানিকটা বিব্রত লাগছিলো জানতে ইচ্ছে করছিলো আজ এত বছর পর হটাৎ কেন?

ওদিক থেকে উওর এসে ছিলো; জানো নীলা আমি ভালো নেই, ভালো নেই আমি, হাজারো ভালো থাকা নিয়ে, আমাকে পিছু ডাকে আজও সেই চঞ্চলা তোমার চাহুনি,তোমার স্কুল ড্রেসের সাথে খোলা চুলে স্কুল প্রাঙ্গনে দৌড়ে বেরানোর  দারুণ সেই দৃশ্য আজ এতবছর পরেও আমার চোখে নিদারুণ ভেসে আসে বারং বার.... তখন ভাবতাম তোমার সৌন্দর্যের প্রতি সেটা আমার মোহ্ যা আমায় দারুণ রকমের টানে....তারপরের গল্পটা সবার জানা, প্রেম হলো হটাৎ করেই। তারপর ২টাকায় সারারাত ডিজুস জাগিয়ে রাখতো আমাদের,আমার জীবনের প্রথম কেনা মোবাইলের ইসমাইল সিমে করে নেয়া সুপার এফ এন এফ নাম্বারটাও তোমারি ছিলো, আরে তোমার না তোমার মায়ের ছিলো মোবাইলটা.... 

এভাবেই যাচ্ছিলো সময়, তুমি আমায় ভীষণ রকমের ভালোবেসে ফেললে আর আমি দারুন  রকমের ভয় পেতে থাকলাম অল্প বয়সের সেই প্রেমে অন্ধ হয়ে তুমি কোন ভুলই করে বসো কি না, তোমার প্রতি টান মোহ্ ভালো লাগা মাত্র তিন মাসের ব্যাবধানেই উবে গেলো আমার, তখন স্কুলের মানেই হয়ে গেলো আড্ডা মাস্তি আর সিগারেট তুমি হয়ে গেলে টাইম পাস।


তারপর আমি দূরত্ব  বাড়ালাম তুমি বাড়ালে অভিমান শেষ হয়ে গেলো প্রেমের গল্প, তুমি ফেরাতে চেয়েছিলে আমায় কিন্তু পারোনি, কারণ ততদিনে আমি প্রেমিক থেকে প্লে বয় হয়ে গেছিলাম। তোমার মতন সুন্দর সুন্দর ফুলদের নিয়ে খেলাতে মত্ব ছিলাম।  মন গড়ে ভেঙে দেয়ার মজার এ খেলায় আমি কেবল গড়েই ভেঙ্গে দিয়েছি কিন্তু আমাকে ভেঙেছো একমাত্র তুমিই... কি ভাবে তাই তো?

প্রেম ভাঙ্গার ততদিনে বছর দুয়েক, স্কুল যাওয়া ছেড়েই দিয়েছিলাম প্রায়, প্রতিদিন রাতে তোমার দেয়া একটা করে মেসেজ আমায় এনার্জি দিতো, তোমাকে আরো বেশী ইগনোর করার। শেষ মেসেজে গোটা গোটা অক্ষরে লিখেছিলে তুমি "এই গল্পের শেষ নেই বলেছিলাম আজ এই আমিই বলছি গল্পের শেষ তার কথকের কাছেই, এই একতরফা গল্পের কথক গল্পটির সমাপ্তি এখানেই ইতি ঘোষণা  করলো " আগের মেসেজ গুলোর মতই আমি খুব স্বাভাবিক ভাবে নিলাম, এক রাত দুই রাত এমনকি কয়েক রাত কেটে গেলো কিন্তু পাগলী তোমার মেসেজ পেলাম না বিরক্তি লাগলো বেশ খানিকটা এই ভেবেই আমি কেন তোমার মেসেজের অপেক্ষা করছি? তারপর স্কুলের ক্লাসে আবারো নিয়মিত হলাম এস এস সির টেষ্ট পরীক্ষা শুরু হলো, একদিন পরীক্ষা দিয়ে বেড়িয়েই চোখ গেলো তোমার দিকে ফ্যাকাশে মলিন মুখে কার সাথে যেন কথা বলছো তোমার রঙিন চেহারায় ফ্যাকাশে ভাব দেখে ক্ষানিকটা বিচলিত হলাম হয়তো মন খারাপ ই হলো। সেদিনো বুঝি নি তোমাকে আমি "ভালোবাসি" বুঝেছিলাম যেদিন প্রথমবারের মতন কোন ছেলের পাশে তোমাকে আবিষ্কার করেছিলাম, জানো নীলা বুকের বাম পাশটা চিনচিন করছিলো খুব, অস্থিরতায় ১০টা সিগারেট এক টানা শেষ করেছিলাম, বন্ধুরা ভেবেছিলো কোন সুন্দরী রমনী আমার প্রেম প্রত্যাক্ষান করেছে হয়তো।কিন্তু সেদিন আমি তাদের কাছে প্রকাশ করতে চাইনি, "আমি পারিনি তোমায় আমার করে রাখতে"

তারপর স্কুল বদলে কলেজে উঠলাম, তখন আমরা পুরোপুরি আলাদা।ক্লাসে নিয়মিত হলেও, সেই কাউকে সামনে দাড়িয়ে রেখে আড়ালে আমাকে দেখতে থাকা মেয়েটাকে অনুভব করতাম খুব, বার বার মেসেজ চেক করতাম কোন মেসেজ মিস করি নি তো, রোজ রাতে মোবাইল জেনারেলে রেখে ঘুমাতাম কিন্তু ততদিনে প্রেমে আমার নাম হয়ে গেছে বিশ্ব প্রেমিক, মাঝে মাঝে কল দিতে ইচ্ছে করলেও দিতাম না বড্ড অপরাধ বোধ কাজ করতো কি না। তারপর সব ছেড়ে দিলাম সাহস জুগিয়ে ভাবলাম এবার বলে দিব "নীলা তোমায় ভালোবাসি" কিন্তু তোমার কলেজের গেটে দাড়াতেই দেখলাম তোমার অপেক্ষায় অলরেডি সেখানে কেউ একজন দাড়িয়ে আছে, তুমি হাসতে হাসতে গেট পেরুলেও আমাকে দেখেই তোমার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেলো তারপর আমাকে দেখিয়ে তোমার ভালোবাসার মানুষটার বাইকে উঠে তুমি প্রস্থান নিলে,হয়তো বোঝাতে চেয়েছিলে সেদিন চিরদিন কেউ পাশে থাকেনা, ভালোবাসে না,তিক্ততার শেষে কেউ আর স্মৃতি আকড়ে পড়ে থাকেনা।তুমি মুভ অন করেছিলে হয়তো অন্যকাউকে জড়িয়ে ধরে আমাকে ভুলে যাওয়ার প্রত্যয়ে..... আমি কেবল বাক্ রুদ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আর দীর্ঘ শ্বাস ছুড়ে হতবাক হয়ে বললাম 'আসলেই পরিবর্তন খুব ভয়ংকর'


তারপর আর কি তোমায় একটু একটু করে চিরতরে হারিয়ে ফেলেছিলাম তবে বলা হয়নি প্লে-বয় ক্ষ্যাত বিশ্ব প্রেমিকটার রাতের ঘুমটা কোন এক পাগলিনী, দ্যোশিপনা আর চঞ্চল্যতায় মেতে থাকা অতি সাধারণ কিন্তু ভয়ংকর রকমের মায়াবতী তুমিটাই কেড়ে নিয়েছিলে। 

তোমার পরে অনেকের সাথেই প্রেম হয়েছে তবে তাদের মাঝে তোমাকে খুজতে খুজতে আমার আর কখনোই কারো সাথে সত্যিকারের প্রেম করা হয় নি৷ 


দীর্ঘশ্বাসের বাতাসে নিজের মন খারাপের চিন্হ টুকে মুছে দিয়ে প্রশ্ন করে জানতে চাইলাম "কেমন আছো"


কেবল এতটুকু উওর পেলাম "তোমাকে ছাড়া ভালো নেই'


কেন জানি'না সেদিন আমার কান্নার জায়গায় খুব রকমের হাসি পাচ্ছিলো আবার হয়তো ভিতরে ভিতরে এত দিনের তোমাকে ভুলে গেছি নামক মিথ্যে অভিনয়ের কান্না গুলো জটলা পাকাচ্ছিলো গলাতে। ইচ্ছে করছিলো খুব করে বলি এতদিনের জমানো রাগের পাহাড় বরফ হয়ে গলতে শুরু করেছিলো, তবুও আর কথা বাড়াতে ইচ্ছে হয়নি, আমি বর্তমানেই ভালো ছিলাম, হয়তো পিছনের যা তা আমার নয় এটা মেনে নিয়েই বেঁচে ছিলাম এতদিন, তবে আজও তাই হোক। 


তারপর আর কথা হয়নি বহুদিন, হটাৎ আবারো একদিন মেসেজ এসেছিলো সে পরিচিত আইডি থেকে... " আজও কী আগের মতন ভালোবাসো নীলা"?

আমি উওর দেইনি, কারণ হয়তো আজও ভালোবাসি আবার হয়তো বাসিনা...


তবে এতটুকুই লিখে ছিলাম কিছুদিন পরে সাহস জুগিয়ে 'শুনেছি প্রথম প্রেম নাকি কোনদিন ও ভোলা যায় না '


তারপর সময় বদলে গেছে,চুলে পাক ধরেছে তবুও মাঝে মাঝে ঝাপসা চোখের চশমার ফ্রেম ভেদ করে অস্পষ্ট দেখতে পাই কালো শার্টে প্রথম বারের মতন হুড়মুড়িয়ে প্রেমে পড়া সেই তোমাকে। 


তখন আনমনে প্রশ্ন করি নিজেকে প্রথম প্রেম হয়তো সত্যিই ভোলা যায় না, ভোলা গেলে কালো শার্ট মায়াবি চোখ মনে পড়তো কি করে..!


একটা সময় পরে বাস্তবতার স্রোতে গা ভাসিয়ে আবেগি প্রেম গতিপথ হারিয়ে ফেলে তবুও ভালোনাবা-বাসির এই মধ্যে প্রাচিরে একটা সময় পর কঠিন তম উপলব্ধি এটাই হয় "হ্যা তাকে ভালোবাসি, কিন্তু আর পেতে চাইনা " হয়তো স্বভাবতই মানুষ অভিমানী প্রানী। 

একদিকে দূরত্ব বাড়তেই আমরা অভিমান বাড়িয়ে সম্পর্কের ইতি টেনে ফেলি। 

তবুও সম্পর্ক মরে যায় প্রেম আজীবন বেঁচে রয়।


যাকে ছেড়ে যাওয়া হয় সে অভিশাপে রাখা ছেড়ে দিলেও প্রকৃতি হয়তো ছাড়েনা কারণ Revenge Of Nature বলেও একটা বাক্য আছে।


Post a Comment

নবীনতর পূর্বতন