তিল থেকে তাল রোমান্টিক ভালোবাসার গল্প উপন্যাস

তিল থেকে তাল  রোমান্টিক ভালোবাসার গল্প উপন্যাস
রোমান্টিক ভালোবাসার গল্প উপন্যাস



 লেখকঃ আদিবা বিনতে রহমান

– কিরে প্রেম টেম করতেছিস নাকি??

– প্রেম করবো ক্যান?? 

– তারমানে একবারে বিয়েই করবি?

– হুম।

– তো কাকে বিয়ে করবি?

– রিফাত কে।

.

– এই শুনছিস আদিবা রিফাত নামের একটা ছেলেকে নাকি বিয়ে করবে।

– খোঁজ নিয়ে দেখ হয়তো বিয়ে করে ফেলছে।

– সত্যি নাকি?

– হুম। রোমান্টিক ভালোবাসার গল্প উপন্যাস

.

– আম্মু জানো আমার বান্ধবী আদিবা রিফাত নামের একটা ছেলেকে বিয়ে করে ফেলছে।

– আজকালকার ছেলে মেয়ের উপর বিশ্বাস নাই। পালিয়ে করছে বিয়ে??

– জানি না। পালিয়েই হবে কারণ বিয়ের দাওয়াত দেয় নি তো।

.

– আফা জানেন, আজকালকার মেয়ের উপর একদম বিশ্বাস করা যায় না।

– কেন আফা? কি হইছে?

– আর বইলেন না। রিতুর বান্ধবী আদিবা বাসা থেকে পালিয়ে রিফাত নামের এক ছেলেকে বিয়ে করে ফেলছে এই বয়সেই।

– কি বলেন আফা? সত্যি নাকি?

– হুম।

.

– ওগো শুনছো, সেলিম সাহেবের মেয়ে আদিবা কয়দিন ধরে বাসায় নেই। বাসা থেকে পালিয়ে গিয়ে রিফাত নামের এক ছেলেকে বিয়ে করেছে।

– বড় মেয়ে নাকি ছোট টা?রোমান্টিক ভালোবাসার গল্প উপন্যাস

– আরে ছোট টা ।

.

– রহমান ভাই আজকাল সত্যি বাচ্চাদের কাজ কর্মের জন্য ওদের নিয়ে খুব টেনশন হয়।

– হঠাৎ এরকম কথা বলছেন?

– আমার স্ত্রী বললো, সেলিম সাহবের ছোটো মেয়েটা নাকি এক গান্জাখোরের সাথে পালিয়ে গিয়েছে।

– সেলিম সাহেবের মুখে তো একবারে চুনকালি দিয়ে দিলো মেয়েটি।

.

– কেমন আছেন সেলিম সাহেব।

– ইদানিং কাজে একটু বেশিই ব্যস্ত আছি। আর বুঝেনই তো।

– হুম। বুঝি। আমিও তো একজন মেয়ের বাবা। তাই বলে শেষমেষ এইভাবে আপনার  ছোটো মেয়ে আপনার মুখে চুনকালি মেখে দিলো।

– মানে কি?

– গান্জাখোরের সাথে পালিয়ে না গেলেও পারতো। আচ্ছা কয়দিন ধরে বাসায় নেই মেয়ে? আমাদের তো কিছু বলেনও নি?

– মেয়ে বাসায় নেই মানে? ঘন্টা খানেক আগেই তো আমি ছোটো মেয়ে আদিবা কে কোচিং থেকে বাসায় দিয়ে আসলাম।


Post a Comment

নবীনতর পূর্বতন