সুইসাইড নোট উপন্যাস রিভিউ
ভালোবাসার মানুষকে নিজের কাছে আটকে রাখার নাম ভালোবাসা না, তাকে তার মত করে থাকতে দেওয়ার নাম ভালোবাসা, তাকে সুখে রাখার নাম ভালবাসা। সে যেখানে সুখ পায় সেখানে যাক, সে ভালো থাকলেই হবে। তাকে আর আটকে রেখো না, সে যদি তোমার কাছে থাকা সুখী মনে করে তাহলে সে আবার আসবে। প্রতিটি মানুষকে যে সুখী হতে হবে এমন তো কোনো কথা নেই, কিছু কিছু মানুষের জন্মই হয় নিজের সুখ ত্যাগ করে কাছের মানুষদের সুখী রাখার জন্য। কষ্ট পেয়ো না, একটাই তো জীবন, এমনিই কেটে যাবে।'
এসব কথা শুনে আরো বেশি খারাপ লাগলো শ্রাবনের। নিজের খারাপ লাগাকে ভুলতে অন্য প্রসঙ্গ টেনে আনলো সে। মাকে হঠাৎ জিজ্ঞাসা করল, বাবার চিঠিটা পড়েছেন কিনা, মাথা নেড়ে সম্মতি দিলেন মা এবং শ্রাবণকে বললেন, 'তোমাকে আজ কিছু কথা বলবো শ্রাবণ, আশা করি তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে, কথাগুলো তোমার জানা উচিত। তোমার বাবা এবং আমার সম্পর্ক শুরু থেকে এমন ছিলো না, আমাদের সম্পর্ক অনেক ভালো ছিল, এবং তুমি পৃথিবীতে আসার পর তোমার বাবা অনেক বেশি খুশি হয়েছিলেন, তার কাছে পৃথিবীতে সবচেয়ে বড় একটি পাওয়ার মধ্যে তুমি ছিলে অন্যতম।
তিনি তখন তোমাকে অনেক ভালোবাসতেন, তোমাকে অনেক আদর করতেন। তুমিও বাবার জন্য অনেক পাগল ছিলে, বাবা একটু বকা দিলে কান্না করতে, বাবা একটু হাসলে হাসতে, বাবাকে ঘোড়া বানিয়ে পিঠে চড়তে; বাবার সাথে তোমার কত খুনসুটি ছিল তখন। বাবা তোমার জন্য ব্যবসায় বসতে চাইতেন না ঠিকমতো।
বিশ্বাস করো তোমার বাবা আগে কখনো এমন ছিলেন না, তিনি তার চিঠির মত ছিলেন। তাই তোমাকে বলবো অতীতের সুন্দর দিনগুলোর জন্য হলেও পারলে তোমার বাবাকে মাফ করে দিও।
আরেকটা কথা আমিতো তোমাকে অনুরোধ করিনি কোনোদিন, তবে আজ করব এবং তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমার এই অনুরোধটি শোনার পর তুমি অনেক কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নেই, প্রকৃতির কাছে আমি যে সব সময় নিরুপায় হয়েছিলাম। তোমার অনুভূতি, তোমার কষ্ট, তোমার আক্ষেপ সব জেনেশুনেই তোমাকে অনুরোধটি করছি- তুমি আমাকে এ বাড়িতে দেখতে এসো না আর।’
মায়ের কথা শুনে হতভম্ব হয়ে গেল শ্রাবণ। শ্রাবনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মা আবার বললেন, 'এ নিয়ে কোনো কারণ বর্ণনা করবো না আমি, তবে আশা করি তুমি অনুরোধ রাখবে।’ ”। - শ্রাবণ এবং তার মায়ের কথোপকথন।
উপন্যাস: সুইসাইড নোট
লেখক: মোঃ সহিদুল ইসলাম রাজন

إرسال تعليق