আজকের দিনটা নেই কোনো চিন্তা - কবিতা


কবিতাঃ আজকের দিনটা নেই কোনো চিন্তা

লিখাঃ মোঃ সালাহ্উদ্দিন


আজকের দিনটা নেই কোনো চিন্তা

ওড়ে ওড়ে ঘুরে ঘুরে,

রঙিন দুনিয়ায় রঙের ভিড়ে

হারাবো অচিনপুরে।।


যেথায় মিশেছে ভাবনা পেখম মেলে

দিয়েছে হাজারো রং ঢেলে,

ও সে রঙের ভুবনে রঙিন হবো

সাজবো নতুন করে গলে‌।

পুরোনোকে ভেঙে চুরে।।

শিউলি হবো নয়তো জবা

স্রোতঃস্বিনী নদী হবো,

হবো কাকতাড়ুয়া

প্রকৃতিতে মিশে রবো।

লেগেছে দোল অন্তঃপুরে।।


ও সে ভাবের গহীনে ওঠেছে ঢেউ

নিরুদ্দেশ হবো ভেসে,

কে যাবে সঙ্গে মোর

রংধনুর পালকিতে বসে।

সাদা মেঘের বুক চিরে।।

আজকের দিনটা নেই কোনো চিন্তা - কবিতা

Post a Comment

أحدث أقدم