যেদিন আমি মরি - কবিতা

 

যেদিন আমি মরি - কবিতা

কবিতাঃ যেদিন আমি মরি

লিখাঃ বিপ্লব সাহা


বুকে যদি লুকিয়ে রাখিস

কাল কেউটের বিষ

দুহাত বাড়িয়ে কেন আমায়

এমন করে ডাকিস। 


দেখা হওয়ার প্রথম ক্ষণেই

হয়েছি আমি খুন

চাহনিতেই তোর মরে গেছি

এমনই তোর গুন।


এক জীবনে মিটবে না যে

ভালোবাসার নেশা

ভেজাল ভরা ভালোবাসায়

ভরবে না মোর আশা।


আমায় পথ ভুলিয়ে নিয়ে এলি

এক জুয়ার আড্ডায়

সব দানই আমি না দেখে খেলি 

জেতার সুযোগ কোথায়।


এমন করে কেন যে তুই ডাকিস

এক মরীচিকার মতো

অবুঝ মন আমার ঝাপিয়ে পড়ে

মেটাতে জ্বালা যতো।


কেউ জানুক আর নাইবা জানুক

থাকবো আমি তোরই

এই বাঁধনটা আমার আলগা হবে

শুধু যেদিনই আমি মরি।

Post a Comment

أحدث أقدم