প্রান্ত বই রিভিউ


 বুক: প্রান্ত

লেখক: জ্যাক সুইফট 

প্রান্ত এবং বীণার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রান্ত একজন ফিল্ম প্রডিউসার ও ডিরেক্টর। অস্কার জয়ী ডিরেক্টর । পাশাপাশি রিয়েল স্টেট বিজনেসম্যান।  পাশাপাশি বড় বড় রাজনীতিবিদদের পকেটে রাখে সে।  তাঁর মাঝেমধ্যে দেহ থেকে ডোপামিনের রিলিজ কমে যায়, তাই তাঁর তখন দৈহিক সম্পর্কে লিপ্ত হতে হয়।  সে শুধু এই সম্পর্কটা Prostitute দের সাথেই করে। তাঁর বহুগামিতার স্বভাব।  

কিন্তু তাঁর সেই স্বভাবের মধ্যেও তাঁর একটা গুণ হলো, তাঁর কাছে প্রেমের সংজ্ঞা ভিন্ন।  তাঁর কাছে প্রেম মানে যৌনতা বা শারীরিক সম্পর্ক নয়, প্রেম ও কামনা ভিন্ন বিষয়। যে সম্পর্কে কামনা ও শরীর অতিক্রম করতে পরে আত্মাকে ছুঁতে পারে, উপলব্ধি করতে পারে সেটাই প্রেম। সেখানে কোনও শারীরিক সম্পর্ক থাকবে না।

তাঁর সাথে একটা মুভি ইন্ডিয়ায় রিলিজ হওয়ার সময়, বিভিন্ন কারণে দেখা পরিচিত হয় ইন্ডিয়ান হাইকমিশনার বীণার সাথে।  হঠাৎই বীণার সাথে তাঁর সম্পর্ক গড়ে উঠে, তবে সেটা কোন সম্পর্ক৷ সেটা হলো প্রেম, তাঁর ভাষায় যেখানে শুধু আত্মার প্রেম হবে দেহের মিলন হবে না। বীণারও সেই একই মতামত।  তাদের মধ্যে গড়ে উঠে আত্মীক প্রেম। 

এদিকে প্রান্তের সহকারী জয়া তাঁর প্রতি একমুখী ভালোবাসার স্বীকার।  জয়ার আগের ২টি সম্পর্কেও সে এককভাবে ভালোবেসে গেছে কিন্তু সেটা পূর্নতা লাভ করে নি৷ এবারও তাঁর বসের প্রতি তাঁর ভালোবাসা কিন্তু সেটাও one sided Love. 

একদিন প্রান্ত বীণাকে প্রেমের সম্পর্কের মধ্যে প্রস্তাব করে তাঁর সাথে চিরদিনের জন্য থাকার সেটা হোক লিভ টুগেদার বা বিয়ে করে। বীণা রাজি হয় কিন্তু সেক্ষেত্রে প্রান্তকে বহুগামীতা সম্পর্ক বন্ধ করতে হবে বলে শর্ত দেওয়া হয়।  কিন্তু প্রান্ত তাঁর শারীরিক চাহিদার কন্ট্রোল দিতে পারবে না, সেটাই তাঁর ধারনা।

অন্যদিকে জয়া প্রান্তকে ভালোবাসে সে প্রান্তের এই চাহিদা থাকারও পরও তাকে মেনে নিতে পারবে। 

এদিকে একটা ব্লাকমেইলের স্বীকার হয়ে প্রান্ত ৪০লাখ টাকা দিতে হয়, অন্যদিকে জয়া একটা হত্যার জন্য টাকা দেয় কিন্তু কেন?? আবার একদিন বীণাও বদলি হয়ে চলে যেতে হয় ইজরায়েল দূতাবাসে.......। শেষ পর্যন্ত প্রান্তের জীবনে কে স্থায়ী হয় বীণা নাকী জয়া?নাকী কেউনা?

Post a Comment

أحدث أقدم