কবিতাঃ নতুন বছর

 


নতুন বছর

কলমেঃআকলিমা


নতুন বছরে নতুন করে

আসবে প্রিয় আমার ঘরে

গল্প ও গানের সুরে

কবিতায় ছন্দ ভরে

মন রাখবো আমি অচিন পুরে

ভালোবাসবে তুমি নতুন করে

প্রদীপ জ্বলবে রাতের আঁধারে

প্রিয় দেখবো আমি তোমারে

নতুন রুপে নতুন করে

থাকবে আমার প্রেমের নিড়ে

চাঁদ আর তাঁরাদের ভিরে

সম্ভাবনার স্বপ্ন নিয়ে

নদীর বুকে পাল উড়িয়ে

আসবে প্রিয় আমার তীরে

নতুন সাজে নতুন করে

ভালোবাসার ফাগুন নিয়ে

অতীত টাকে ভুলে গিয়ে

ফুলের সমারোহে কুকিলের কুহুতানে

আসবে প্রিয় মায়ার টানে

নতুন বছরে নতুন করে।

Post a Comment

أحدث أقدم